× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় ৩ জনের মৃত্যু

admin
হালনাগাদ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রাক-চাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। ২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের জগদল জ্যোতি স্টোন ক্রাশারের সামনে এ ঘটনাঘটে। পঞ্চগড় থানার ওসি মোমিনুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, সদর উপজেলার নুনিয়াপাড়া গ্রামের আব্দুল গফুরের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৪০), তার ছেলে আনোয়ার (১৮) ও মেয়ে শারমিন (১৫)। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তিরা পঞ্চগড়ে আত্মীয়ের বাড়ি থেকে অটোরিকশায় করে বাড়ি ফির ছিলেন। পথে জগদল জ্যোতি স্টোন ক্রাশারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক আসছিল। ওই ট্রাকটি আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।


এ ক্যটাগরির আরো খবর..