× Banner
সর্বশেষ
সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে ট্রাক চাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

admin
হালনাগাদ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ে ট্রাক চাপায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল পাশা স্বপনসহ (৪৫) দুইজন নিহত হয়েছে।  শনিবার রাতে ১০টার সময় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ভজনপুর পাথর লি: এর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।  দ্রুতগামী একটি ট্রাক ও মোটরসাইকেল আরোহীদের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।

নিহত অপর জন হলেন চেয়ারম্যানের ভাগনি মিলু (১৮)। মিলুর বাড়ি জেলার সদর উপজেলার মাগুরমারী এলাকায়।

ভজনপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক জানান, ভজনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন জেলার সদর উপজেলার জগদল থেকে ভাগনি মিলুকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।  ভজনপুর পাথর লিমিটেডের সামনে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংষর্ষের ঘটনা ঘটে।  এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  পরে স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশের সহযোগিতায় চেয়ারম্যান স্বপনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আকরামুল হক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..