× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পঞ্চগড়ে আসমা হত্যার প্রতিবাদে মানববন্ধন, প্রধান আসামী বাঁধনের আত্মসমর্পন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  আসমার ধর্ষণ ও হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহীদ মিনারের সামনে মানববন্ধন সমাবেশ করেছে সামাজিক সংগঠন ‘বাঁচাও পঞ্চগড়’।

পঞ্চগড়ে আসমা ধর্ষণ ও হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানব বন্ধন কর্মসূচি ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন ‘বাঁচাও পঞ্চগড়’।

২৩ অাগষ্ট (শুক্রবার) সকাল ১০টায় পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে (শহীদ মিনারের সামনে) ‘বাঁচাও পঞ্চগড়’ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানব বন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

মানববন্ধন কর্মসূচিতে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড্যা: মির্জা নাজমুল ইসলাম কাজল, পঞ্চগড় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এড্যা: এরশাদ হোসেন সরকার, জেলা পরিষদ সদস্য ও নারী নেত্রী আকতারুন নাহার সাকী, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আবু সালেক, ‘বাঁচাও পঞ্চগড়’ এর ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, জ্যেষ্ঠ আইনজীবী একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, মামলার বাদী আসমার চাচা মো. রাজু ও স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান সাবু প্রমুখ বক্তব্য প্রদান করে।  মানববন্ধনে আসমার বাবা মা আত্বীয়স্বজন শিক্ষার্থীসহ এলাকার সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এদিকে গত বৃহস্পতিবার রাতে এই মামলার প্রধান আসামী ফারুফ হাসান বাঁধনকে আটকের দাবী করেছে পুলিশ। তবে বাঁধনকে কোথা থেকে আটক করা হয়েছে তা জানাননি পুলিশ। বাঁধনের পরিবারের দাবী বাধন পঞ্চগড় সদর থানায় আত্নসমর্পন করেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ জানান, যেহেতু রেলওয়ে পুলিশের আন্ডারে তাই আটক বাঁধনকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, আসমার বাড়ি পঞ্চগড়ে শিংপাড়া এলাকায়। খান বাহাদুর মোখলেছার রহমান মাদ্রাসা থেকে এবার দাখিল পাস করেছিল সে। পরিবারের দাবি, বাঁধনের সাথে প্রেমের সম্পর্কের জেরে নিরুদ্দেশ হয় গত রোববার সকালে। পরে সোমবার সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশনের একটি পরিত্যাক্ত বগি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের প্রতিবেদনে ধর্ষনের পর হত্যার আলামত পাওয়া যায়।


এ ক্যটাগরির আরো খবর..