× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

পঞ্চগড় সদর ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

admin
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ১ প্রার্থী, বিএনপির ৪ ও স্বতন্ত্র ৩ প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

২৮ মে ভোটগ্রহণ শেষে রাতে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লায়লা মুনতাজেরী দীনা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বিজয়ী হলেন-পঞ্চগড় সদর ইউপির বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. জাহেদুল হক, ধাক্কমারা ইউপিতে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. আওরঙ্গজেব, অমরখানা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত মো. নুরুজ্জামান নুরু, চাকলাহাট ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ফরহাদ হোসেন, মাগুরা ইউপিতে আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. আবুল কালাম আজাদ বাবুল, গরিনাবাড়ি ইউপিতে বিএনপি প্রার্থী আলতামাস  হোসাইন লেলিন, সাতমেরায় বিএনপি প্রার্থী আতাউর রহমান এবং কামাত কাজলদীঘি ইউপিতে বিএনপি প্রার্থী মোজাহার আলী।

এ উপজেলার ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ৩০০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ উপজেলার মোট ১০টি ইউপির মধ্যে হাফিজাবাদ ও হাড়িভাসা বিলুপ্ত ছিটমহল হওয়ায় এ দুই ইউপিতে নির্বাচন স্থগিত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..