× Banner
সর্বশেষ
ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় মাদ্রাসা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা

পঞ্চগড়ের বোদায় হযরত আবুবক্করসিদ্দিক (রাঃ) নুরানী হাফেজিয়া মাদ্রাসার পরিচালক ও হাফেজ ক্বারী শিক্ষক মো. আতিকুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হযরত আবুবক্করসিদ্দিক (রাঃ) নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র/ছাত্রী এবং ৮ নং বোদা ও ৬ নং মাড়েয়া ইউনিয়নের এলাকাবাসীর ব্যানারে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তারা হাফেজ ক্বারী শিক্ষক মো. আতিকুর রহমানের উপর হামলাকারী কিশোর গ্যাং এর লিডার মাহাবুর রহমান ও রমজান সহ সকল হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারের দাবী জানান।
উল্লেখ যে, গত শনিবার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে হযরত আবুবক্করসিদ্দিক (রাঃ) নূরানী হাফেজিয়া মাদ্রাসার পরিচালক ও হাফেজ ক্বারী শিক্ষক মো. আতিকুর রহমানের উপর সন্ত্রাসী কায়দায় নির্মম হামলা করেন দুর্বৃত্তরা। এসময় শিক্ষক মো. আতিকুর রহমান গুরুতরভাবে যখম হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।


এ ক্যটাগরির আরো খবর..