পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
পঞ্চগড়ের বোদায় তেলবাহী ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে আটো চালক শহিদুল ইসলাম (৪৫) নিহত। এসময় আটো যাত্রী ৩ জন গুরুতর আহত হয়েছেন। একজনের অবস্থা অসংখ্য জনক।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় বোদা পৌরশহরের সোনার বাংলা ফিলিং স্টেশনের পাশে ঢাকা – পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শহিদুল ইসলামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধনিপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বোদা উপজেলার পৌরশহরের সোনার বাংলা ফিলিং স্টেশনের পাশে ঢাকা – পঞ্চগড় মহাসড়কে দুইটি ট্রাক ওভারটেক করার সময় একটি ট্রাক পঞ্চগড় থেকে ছেড়ে আসা আটো রিক্সাটির সংগে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আটো চালক শহিদুল আটো থেকে ছিটকে রাস্তায় পরে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা জান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একজনের অবস্থা আশঙ্কা জনক হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার পরে পরে বিক্ষুপ্ত জনতা রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় রাস্তার দুইপাশে কয়েকশত গাড়ি আটকা পড়ে। পরে প্রশাসন এসে বিক্ষুপ্ত জনতাকে শান্ত করে এবং যান চলাচলের স্বাভাবিক করে দেয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।