× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পঞ্চগড় জেল প্রতিনিধি

পঞ্চগড়ে বোদা সেনাবাহিনীর অভিযানে চার হাজার পিস ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী

পঞ্চগড়ের বোদা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হেলাল উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
গত শনিবার (২ আগষ্ট) দিবাগত রাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকায় পঞ্চগড় সেনা কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিক্রির দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করে সেনাবাহিনী। পরে ওই মাদক ব্যবসায়ীকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিনের বাড়ি বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত হাসান আলীর ছেলে৷ তিনি সাইকেল মেকানিকের কাজ করতেন।
সেনাবাহিনী জানায়, হেলাল নামে একজন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ভারতের মাদক ব্যবসায়ীদের মাধ্যমে মাদক নিয়ে আসতেন। পঞ্চগড়ের প্রধান মাদকের ডিলারদের মধ্যে তিনি একজন। ২ আগস্ট তিনি বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল।
পরবর্তীতে, পঞ্চগড় আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হেলালকে হাতেনাতে আটক করা হয়। এসময় ওই মাদক ব্যবসায়ীর বাসার একটি ট্রাঙ্কের ভেতর থেকে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। অভিযানে বোদা থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, আমাদের কাছে তথ্য ছিল বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ এলাকার এই সাইকেল মেকানিক দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি ট্যাপেন্টাডল ট্যাবলেটের একজন প্রধান ডিলার। অভিযান পরিচালনা করে তাকে ধরা হয়েছে। এ ব্যাপারে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সেনাবাহিনীর অভিযানে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..