× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় সীমান্ত দিয়ে আবারও নারী  শিশুসহ ১৫ জন পুশ-ইন 

Kishori
হালনাগাদ: শনিবার, ৫ জুলাই, ২০২৫
পুশ-ইন 

পঞ্চগড় সদর উপজেলার দুই সীমান্ত দিয়ে আবারও ৫ নারী, ৫ পুরুষ, ৫  শিশুসহ মোট ১৫ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ শনিবার (০৫  জুলাই) ভোররাতে জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন এবং অমরখানা ইউনিয়ন নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন রতনিবাড়ি বিওপির সীমান্ত খুনিয়াপাড়া ও অমরখানা সীমান্ত এলাকায় তাদের আটক করে বিজিবি সদস্যরা।
বিজিবি আটককৃতদের জিজ্ঞাসা বাদে জানা যায়, তারা দীর্ঘ কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন এবং ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় তারা শ্রমিক হিসেবে কাজ করতো ৷ আজ শনিবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন রতনীবাড়ী বিওপির সীমান্ত খুনিয়াপাড়া ও অমরখানা সীমান্ত এলাকা ভারতীয় বিএসএফের ৯৩ কৈলাশ ক্যাম্পের সদস্যরা ৭৬৪/১৯ এস তাদের বাংলাদেশে পার করে দেন।  ঘটনার পরপরই বিজিবির টহল দল অভিযান চালিয়ে ওই ১৫ বাংলাদেশিকে আটক করে। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর পঞ্চগড় সদর থানায় তাদের হস্তান্তর করা হয়েছ।
পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, পঞ্চগড় সদর উপজেলার দুই সীমান্ত দিয়ে মোট ১৫ জনকে ভারতীয় বিএসএফ পুশইন করে। পরে বিজিবি তাদেরকে আটক করে দুপুরে আমাদের সদর থানায় হস্তান্তর করেছে। আমরা আইন অনুযায়ী তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করবো।


এ ক্যটাগরির আরো খবর..