× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভোট দিলেন মাশরাফি

admin
হালনাগাদ: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভোট দিলেন নড়াইল-২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এসময় সাথে তার স্ত্রী সুমনা হক ও আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোট দেয়ার পর মাশরাফি  উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নতুন করে চ্যালেঞ্জের কিছু নেই। খেলা যেমন চ্যালেঞ্জ এটাও তেমনি এক চ্যালেঞ্জ। নির্বাচনে তার জন্য কষ্ট করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, এ পর্যন্ত প্রায় ৩০টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। সব জায়গায় সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রিতিকর ঘটনা বা ভোট কারচুপির কোনও খবর পওয়া যায়নি।

মাশরাফি ও তার স্ত্রী পৌরসভার ৪নং ওয়ার্ডের (আলাদাতপুর) এলাকার ভোটার হলেও  মাশরাফির বাবা ও মা পৌরসভার মহিষখোলা এলাকার ৩নং ওয়ার্ডের ভোটার। মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন ভোট দেন নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং মাশরাফির মা হামিদা বেগম বলাকা নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অন্যতম সফল এই অধিনায়ক নৌকা প্রতীক নিয়ে নড়াইল-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..