আবু নাসের হুসাইন, ফরিদপুরঃ বিশ্বওলী খাজাবাবা শাহ্সুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০১৮ উপলক্ষে পীরজ্বাদা আলহাজ্ব খাজা মিয়াভাইজান মুজাদ্দেদী ও জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী সাহেব দ্বয়ের নির্দেশক্রমে ফরিদপুর পৌরসভা জাকের পার্টির মিশন অনুষ্ঠিত হয়। পৌরসভা জাকের পার্টির উদ্যোগে মঙ্গলবার রাতে অস্থায়ী কার্যালয়ে এ মিশনের আয়োজন করা হয়।

পৌরসভা জাকের পার্টির সভাপতি মাওলানা রইচ উদ্দীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কিসমত, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, প্রচার সম্পাদক ফকির আঃ মান্নান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান প্রমুখ।




