× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

মেহেরপুর প্রতিনিধি(মেহের আমজাদ)

গাংনীতে র‌্যাবের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

মেহেরপুর জলার গাংনীতে র‌্যাবের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পলাশ আলী (৩০) গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের পুরাতনপাড়া ফারজেল হোসেনের ছেলে।

গতকাল বুধবার ভোর রাতে র‌্যাব-৬ (গাংনী) ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার বামন্দীতে অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার করে।

র‌্যাব এর দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রেফতারকৃত পলাশ আলী গাংনী থানার স্মারক নং- ৯০ এর এনজিআর -১০/২০ এর আদালতের পরোয়ানাভূক্ত পলাতক আসামী।

পলাশকে গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীকে গাংনী  থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত পলাশকে গতকাল বুধবার দুপুরে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..