ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ দেখতে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ।
আজ রোববার রাজধানীর ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রটি পর্যবেক্ষণ করেন তিনি। ভোটকেন্দ্র পরিদর্শনের উদ্দেশে ব্রিটিশ হাইকমিশনার সকাল ১০.৪৫ মিনিটে  ঢাকা-১০ আসনের ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রটি পর্যবেক্ষণ করেন তিনি। এই ভোটকেন্দ্র পরিদর্শনের পর ব্রিটিশ হাইকমিশনার মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ ভোটকেন্দ্রও পরিদর্শন করেন।
  এছাড়াও ঢাকা-৮ আসনে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করে বিদেশি পর্যবেক্ষকদের একটি দল। সেসময় পুলিশের আইজিপি’র সাথে নির্বাচনী পরিবেশ বিষয়ে মতবিনিময় করেন তারা। এদিকে এবারের সংসদ নির্বাচনে যুক্তরাজ্য ও অন্যান্য দেশের অর্থায়নে প্রায় পাঁচ হাজার দেশীয় পর্যবেক্ষক ১১৪টি সংসদীয় আসন পর্যবেক্ষণ করছে বলে জানান,  ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক।
তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। ভোটাররাও যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।