× Banner
সর্বশেষ
এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন

 নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
নোয়াখালীতে হত্যা মামলা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১।
গ্রেফতারকৃত মো.ইসমাইল (৩৬) ভোলা জেলার মনপুরা থানার রহমানপুর এলাকার সফিকুল ইসলাম রফিকের ছেলে।
সোমবার (১ আগস্ট) রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে,একই দিন দুপুরের দিকে জেলার সুবর্ণচর উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।
র‍্যাব আরও জানায়,আসামি ইসমাইল ভোলা জেলার মনপুরা থানা এলাকার বাসিন্দা । দীর্ঘদিন যাবৎ নোয়াখালী জেলার চরজব্বর থানা এলাকায় বসবাস করে আসছে। সে নোয়াখালী ও ভোলা জেলার উপকূলবর্তী চরাঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করে। সে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শণ করে চাঁদাবাজি করে। হাতিয়া ও চরজব্বর থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী হলে সে কৌশলে গা ঢাকা দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। পরে গোপন সংবাদের তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..