× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

নোয়াখালীতে ভাবীকে গলাকেটে হত্যা

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শিউলি আক্তার নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনায় দেবর মো. হাছানকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের দরফপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিউলি আক্তার ওই গ্রামের কলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির আব্বাস উদ্দিনের স্ত্রী। আটক হাছান একই বাড়ির জালাল আহমদের ছেলে ও নিহত লিলির দেবর।

জানা গেছে, সকালে সিএনজি চালিত অটোরিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে যান আব্বাস। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা আব্বাসের ঘর থেকে গোঙানির শব্দ পেয়ে ঘরের ভেতরে ঢুকে দেখেন হাছান ধারালো অস্ত্র দিয়ে তার ভাবী লিলির গলা কাটছেন। স্থানীয়রা হাছানকে আটক করে থানায় খবর দেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও হাছানকে আটক করে।


এ ক্যটাগরির আরো খবর..