× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা: বাস যাত্রী নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা

নোয়াখালীর বেগমগঞ্জে নোয়াখালী-ফেনী মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে মো.আলাউদ্দিন (১৮) নামে এক বাস যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অন্তত তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চৌরাস্তার এটিআই অফিসের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো.মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ২৫০শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং আহতদেরকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত আলাউদ্দিন (১৮) জেলার হাতিয়া উপজেলার মেঘফ্যাশন গ্রামের মো.মোস্তফার ছেলে।
তিনি আরো বলেন, আজ বিকেলে মাইজদী থেকে একটি জননী বাস ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে বাসটি চৌরাস্তায় এটিআই অফিসের সামনে পৗঁছলে একটি মালবাহী ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শে পড়ে যায়। পরে ঘটনাস্থলে এক বাস যাত্রী নিহত হয় এবং আহত হয়েছেন আরও ৩জন।


এ ক্যটাগরির আরো খবর..