× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ACP
হালনাগাদ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২
প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে পুলিশ এক দুবাই প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে।
মৃত রুমি আক্তার (২২) উপজেলার দেওটি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাবিয়া পাড়া গ্রামের ওমর আলী হাজী বাড়ির সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সুমন মিয়ার স্ত্রী।
শুক্রবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকাল সাড়ে ৯টার দিকে সে উপজেলার বাবিয়া পাড়া এলাকার স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালের দিকে পরিবারের সদস্যদের অগোচরে রুমি বসত ঘরের নিজ শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতের ননদ আসমা ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে নিজ শয়ন কক্ষ থেকে ভাবিকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে । পরে বাড়ির লোকজনের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..