× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

ACP
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত আবিদ মাহমুদ পলাশ (২৪) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আলমের বাপের বাড়ির ফিরোজ আলম মিলনের ছেলে।  সে পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী (যোগাড়ী) ছিল।
শুক্রবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে পুলিশ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আলমের বাপের থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহতের জেঠাতো ভাই করিম উল্যাহ জানান, শুক্রবার ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে পলাশ বাড়ির সামনে পুকরে পাড়ের একটি গজডইর গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তার পরিবারকে ও থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে।  তবে তাৎক্ষণিক আত্মহত্যার কোন কারণ জানা যায় নি।  মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..