× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে নবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
নবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীর চাটখিল উপজেলােয় এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সালমা আক্তার রক্সি (২০)। সে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রামনারায়নপুর গ্রামের চইয়্যাল বাড়ির সৌদি প্রবাসী মানিকের স্ত্রী।  নিহত সালমা আক্তার রক্সি রামনারায়নপুর ইউনিয়নের রামনারায়নপুর গ্রামের নাজির উল্যাহ কবিরাজ বাড়ির মো.সোলোমানের মেয়ে।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকালের দিকে ওই গৃহবধূ তার স্বামীর বাড়িতে তার শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে দাবি করে শ্বশুর বাড়ির লোকজন।
নিহতের মা মুন্নি অভিযোগ করে বলেন, ৯মাস আগে একই গ্রামের বাড়ির পাশের চইয়্যাল বাড়ির রফিকের ছেলে সৌদি প্রবাসী মো.মানিকের কাছে তার মেয়েকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর জানতে জানাজানি হয় মানিকের সাথে তার এক মামাতো বোনের প্রেম ছিল। এই নিয়ে ওই মামাতো বোনের পরিবার প্রায় আমার মেয়েকে হুমকি দিত। কিভাবে আমার মেয়ে তার স্বামীর ভাত খায় তারা তা দেখে নিবে। এই সব ঘটনা নিয়ে আমার মেয়ের সাথে তার স্বামীর পারিবারিক কলহ শুরু হয়।  এক দিন আগে তার রক্সির স্বামী প্রবাস থেকে তাকে হোয়াটস অ্যাপে বিশ্রি ভাষায় ভয়েস পাঠায়। পরে আমার মেয়ে এসব কথা আমাদেরকে শুনাতে মুঠোফোন নিয়ে বাবার বাড়িতে আসে। কিন্তু তার স্বামী ওই সব মেসেজ ডিলেট করে দেওয়ায় আর কাউকে সে ওই সব ভয়েস শুনাতে পারেনি। নানা কারণে বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজনের সাথে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। আমার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন কৌশল করে মেরে ফেলে ঝুলিয়ে রেখেছে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো.আবু জাফর জানান,, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।


এ ক্যটাগরির আরো খবর..