নোয়াখালীতে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

নোয়াখালীতে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

নোয়াখালীতে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতরে স্বজনেরা তাকে হত্যার অভিযোগ তুলেছে।  নিহত মাহিনুর আক্তার (১৯) বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তালিবপুর গ্রামের বড় মোল্লা বাড়ির মো. নুরুল হকের মেয়ে।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) রাত পৌনে ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই মামুন অভিযোগ করে বলেন,  সে গত ১ বছর আগে শহরের উত্তর ফকিরপুর এলাকার শান্তনালয় নামক বাসায় গৃহপরিচারিকার হিসেবে যোগদান করে। বৃহস্পতিবার বিকালে বাবু ও তার পরিবারের লোকজন মাহিনুরকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করে। বাসার মালিক নাছিম উদ্দিন বাবু আমাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আসতে বলে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে মাহিনুরের মরদেহ দেখতে পাই। মাহিনুরের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি দাবি করেন।  তবে ওই গৃহপরিচারিকা আত্মহত্যা করেছে বলে দাবি অভিযুক্তদের।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান,পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।