× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নোরা প্রিন্সের জীবনে প্রথম নারী

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: বিগ বস জয়ী প্রিন্স নারুলা নিজের ‘পছন্দের মানুষের’ রহস্য ফাঁস করলেন। বিগ বসের ঘরে মরোক্কান সুন্দরী নোরা ফতেহির সঙ্গে গড়ে ওঠা সম্পর্কই তিনি শো-য়ের বাইরেও এগিয়ে নিয়ে যেতে চান বলে জানিয়েছেন প্রিন্স।

প্রিন্স বলেন, ‘‘আমি নোরার সঙ্গে ডেট করছি। আমরা একে অপরকে আরও ভাল ভাবে জানার চেষ্টা করছি। বিগ বসে যখনই আমি বিশ্বাস হারিয়েছি তখনই নোরা আমার পাশে এসে দাঁড়িয়েছে। এ ভাবেই আমাদের সম্পর্কের শুরু।”

এর আগে অন্য এক রিয়ালিটি শোতেও সম্পর্কে জড়িয়েছিলেন প্রিন্স। কিন্তু তিনি জানিয়েছেন, নোরাই তাঁর জীবনে প্রথম নারী। এক কথায় ‘লেডি লাভ’।

প্রসঙ্গত, ঋষভ সিং, মনদানা করিমি এবং রোসেল রাওকে হারিয়ে নবম সিজনের এই ট্রফি জিতেছেন প্রিন্স। ট্রফির পাশাপাশি ৩৫ লাখ রূপি পুরস্কার মূল্য পেয়েছেন। জয়ী প্রিন্সের হাতে পুরস্কার তুলে দেন ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রয় কাপুর।


এ ক্যটাগরির আরো খবর..