× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মুখ খুলবেন না ফারহান!

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০১৬

যে যত কথাই বলুক না কেন, স্ত্রী অধুনার সঙ্গে বিচ্ছেদ কিংবা অদিতি রাও হায়দারি অথবা কালকি কোয়েচলিনের সঙ্গে তাঁর ‘কথিত প্রণয়’ সম্পর্কে মুখ খুলবেন না অভিনেতা ফারহান আখতার। এই অভিনেতা সম্প্রতি জানিয়েছেন, লোকে যাই বলুক না কেনো তিনি এ সম্পর্কে কোনো কথাই বলবেন না।

এ বছরের জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে বলিউডে বেশ কয়েকটি বিচ্ছেদের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি ছিল আরবাজ খানের সঙ্গে মালাইকা অরোরা খানের ‘কথিত বিচ্ছেদ’। বিষয়টি নিয়ে জল কম ঘোলা হয়নি। কিন্তু সবাই সবচেয়ে বিস্মিত হয়েছিলেন যখন ফারহান আখতার ও তাঁর স্ত্রী অধুনার দীর্ঘ ১৫ বছরের সংসার ভাঙে।

এ ঘটনার পরপরই মুম্বাইয়ের সংবাদমাধ্যমগুলো ফারহান-অধুনার বিচ্ছেদের পেছনের কারণ সম্পর্কে নানা খবর ছাপতে শুরু করে। কোনো কোনো সংবাদমাধ্যম জানিয়েছিল, ফারহান-অধুনার ঘর ভাঙার পেছনে রয়েছে ফারহানের সঙ্গে মডেল ও অভিনেত্রী কালকি কোচিনের প্রেম। এই গুজবের রেশটি কাটতে না কাটতেই নতুন করে ফারহানের সঙ্গে ‘ওয়াজির’ ছবির অভিনেত্রী অদিতি রাও হায়দারির নাম জড়িয়ে খবর প্রকাশিত হয়।

যা হোক, ফারহান বিষয়টি নিয়ে মুখে একদম কুলুপ এঁটেই রয়েছেন। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য— ‘লোকে যে যাই বলুক না কেন এই বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।


এ ক্যটাগরির আরো খবর..