শার্শায় পরকিয়ার জের ধরে এক যুবককে পুড়িয়ে হত্যা

শার্শায় পরকিয়ার জের ধরে এক যুবককে পুড়িয়ে হত্যা
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় পরোকিয়ার জের ধরে বেড়েছে হত্যার ঘটনা।  দুই দিন যেতে না যেতে আবারো পরোকিয়ার জের ধরে এক নারী পুড়িয়ে হত্যা করেছে মনিরুজ্জামান(৪০) নামের এক যুবককে।  এঘটনায় পুলিশ বিথি(৩০) নামে এক নারীকে আটক করেছে।
শুক্রবার সকালে শার্শার কাজিরবেড় গ্রামের একটি বাড়ি থেকে হত্যার শিকার যুবকের মরদেহ  উদ্ধার করে শার্শা থানা পুলিশ।
হত্যার শিকার মনিরুজ্জামান যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে। আটক নারী ঝিনাহদাহের পশ্চিম নারানপুর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। তিনি বর্তমানে  তিনি শার্শার কাজিরবেড় গ্রামের একটি ভাড়া বাড়িতে স্বামীর সাথে থাকতেন।
ভাড়া বাড়ির মালিক সিরাজুল ইসলাম জানান, শুক্রবার ভোরে মানুষ পুড়ার গন্ধ পেয়ে তিনি নিচের তলায় নেমে এসে দেখেন তার মটর সাইকেলটি পুড়ে গেছে এবং মটর সাইকেলের নিচে এক যুবক পড়ে আছে। তার সমস্ত দেহ পুড়ে গেছে। পরে তিনি ভাড়াটিয়া  বিথিকে ডাকেন এবং ঘটনা জানতে চায়। প্রথমে সে অস্বিকার করলেও এক পর্যায়ে শিকার করে ছেলেটির সাথে তার সর্ম্পক্য ছিল। তবে সে নানা ভাবে প্রতারনা করেছে। এতে সে স্বামীর অনুপস্থিতিতে মনিরুজ্জামানকে বাড়িতে ডেকে প্রতিশোধ নিতে রাতে ঘুরের ওষুধ সেবন করিয়ে অজ্ঞান করে। পরে ঘরের বারান্দায় থাকা মটরসাইকেল দিয়ে তাকে চাপা দিয়ে মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে  মনিরুজ্জামান মারা যায়। বিষয়টি সিরাজুল পুলিশকে জানালে পুলিশ তার বাড়ি থেকে মরদেহ উদ্ধার ও বিথিকে আটক করে।
যশোরের নাভরণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে প্রাথমিক ভাবে বলা যায় পরকিয়া সংক্রান্ত বিষয়ে এ হত্যাকান্ড ঘটেছে। বিস্তারিত তদন্ত শেষে প্রকাশ করা হবে।
উল্লেখ্য এর আগে গত বুধবার পরকিয়ার জের ধরে পারিবারিক দ্বন্ধে একই এলাকায় মর্জিনা নামে প্রতিবেশি এক নারীর হাতে খুন হয় ইসরাফিল নামে এক যুবক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।