× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
বিএনপির জন-জিজ্ঞাসা

নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত ৮ পরিকল্পনা বাস্তবায়ন ও জন-জিজ্ঞাসা ও আলাপ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ জন-জিজ্ঞাসা ও আলাপ সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

সদর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মজিবুল হক রনির সঞ্চালনায় সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, এডভোকেট রবিউল হাসান পলাশ, ইকবাল বাহার আজাদ, এডভোকেট মাহমুদ হাসান শাকিল, মাওলানা শহিদুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির ৮ পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

আলোচনা সভায় উপস্থিত সাংবাদিক ও সাধারণ জনগণ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে প্যানেল আলোচকরা তার জবাব দেন। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন


এ ক্যটাগরির আরো খবর..