× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

ডেস্ক

নেতৃত্বে পরিপক্বতার অভাবে ধ্বংসাত্মক রাজনীতি করছে বিএনপি -পররাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
ধ্বংসাত্মক রাজনীতি
সিলেট নগরীর শাহজালাল (র.) মাজার সংলগ্ন এলাকায় নির্বাচনী লিফলেট বিতরণ

বিএনপির নেতৃত্বে পরিপক্বতার অভাব রয়েছে বলেই তারা ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে। বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সিলেট নগরীর শাহজালাল (র.) মাজার সংলগ্ন এলাকায় নির্বাচনী লিফলেট বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। জ্বালাও-পোড়াও এবং হত্যা কোনো সুষ্ঠু রাজনীতি না। বিএনপি নেতারা শুধু টিভি চ্যানেলের টকশোতে সীমাবদ্ধ।

নৌকা বাংলার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, মানুষ ৭ জানুয়ারির নির্বাচনে দলে দলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে। বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা সমুন্নত রেখে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই।

একটি অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচনের জন্য ভোটারদের নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ারও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুর রহমান আলোয়ার, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্মসম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..