× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

নেতাকর্মীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন লাবু চৌধুরী

admin
হালনাগাদ: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
রাজনৈতিক

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা-নগরকান্দার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ইউনিয়ন নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।

শনিবার দুপুরে উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
 এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীসহ দুই উপজেলার নেতাকর্মী বৃন্দ।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে লাবু চৌধুরী বলেন, সালথা-নগরকান্দা কৃষ্ণপুরের মানুষের জন্য আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী আজীবন কাজ করেছেন। আমিও তেমনি আপনাদের সুখে-দুঃখে সারাজীবন আপনাদের সেবা করে যেতে চাই। আপনারা কেও নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়াবেন না। আওয়ামী লীগকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের ঐক্যের কোন বিকল্প নেই।


এ ক্যটাগরির আরো খবর..