× Banner
সর্বশেষ
অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ আগামী ২ আগস্ট জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নূর হোসেনের রক্তের সাথে প্রতারণা করেছে আ. লীগ- ববি হাজ্জাজ

admin
হালনাগাদ: শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

“কিছুদিন পূর্বেই মহান জাতীয় সংসদে গণতন্ত্র রক্ষায় জীবনদানকারী নূর হোসেনকে নিয়ে গরম আলোচনা হয়েছে। তবে যেই নূর হোসেনের জন্য আওয়ামী লীগ আজ মায়াকান্না করছে, তাঁর রক্তের সাথে প্রতারণা করেছে তাঁরা। বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ ১৬ নভেম্বর, ২০১৯ইং রোজঃ শনিবার দুপুর ২.৩০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (নিবন্ধন নং-০৪৩) কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক আয়োজিত দলের সব পর্যায়ের কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।

দলের আসন্ন “জাতীয় সম্মেলন-২০২০” এর প্রস্তুতি উপলক্ষে আয়োজিত উক্ত যৌথসভায় সভাপতিত্ব করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

সভাপতির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, গণতন্ত্র আজ বন্দী, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, বাক-স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে, সরকার দলীয় লোকজনের সীমাহীন লুটপাটে রাষ্ট্রীয় সম্পদের যথেচ্ছ অপব্যবহার হয়েছে। যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাস, তান্ডব আর পুলিশ বাহিনীর বিরোধী মত ও পথকে দমনের নামে নির্যাতনের নামে শত-শত মানুষ নূর হোসেনের মত প্রাণ দিয়েছে। কোন সভ্য দেশে, যেখানে একটি নিয়মতান্ত্রিক সরকার থাকে, সেখানে পেঁয়াজের মত নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া হতে পারে না। হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমকেও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আমাদের মত যারাই নিজ স্থান থেকে জনগণের কথা বলছে, আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে তাঁদের কথা বেশী করে তুলে ধরতে হবে। আমাদের দলের প্রথম জাতীয় সম্মেলনের মাধ্যমে আমরা জনগণের আরো কাছাকাছি পৌছাবো ইনশাআল্লাহ্‌। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে এনডিএম হবে রাজপথ নির্ভর একটি সত্যিকারের গণমুখী সংগঠন। সকলের প্রতি আমি আহবান জানাবো, আসুন একসাথে দেশের জন্য কাজ করি। অত্যাচারী, শোষক আর স্বার্থপর কথিত বড় রাজনৈতিকদলগুলোর বলয় থেকে মুক্ত হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।”

যৌথসভার শুরুতে এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোমিনুল আমিনকে “জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি-২০২০” এর আহবায়ক ঘোষণা করা হয়। এছাড়াও কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নতুন পদপ্রাপ্ত সদস্যদের হাতে চিঠি তুলে দেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান। এছাড়া বক্তব্য রাখেন দলের বিভাগীয় সম্পাদক (তথ্য ও গবেষণা) এ্যাড. সাইফুদ্দিন খালেদ, ৮ বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদকগণ, জেলা/মহানগর, উপজেলা/থানা এবং যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ।

যৌথসভায় আগামী ৫ থেকে ১২ই ডিসেম্বর, ২০১৯ইং এনডিএম সদস্য সংগ্রহ সপ্তাহ বলে ঘোষণা দেয়া হয়। এছাড়াও দলের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন ঢাকা মহানগর উত্তর, নেত্রোকনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, কক্সবাজার, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, মেহেরপুর, নড়াইল, গাইবান্ধা, দিনাজপুর, নীলফামারি, পটুয়াখালি, ঝালকাঠি, জামালপুর এবং সুনামগঞ্জ জেলার সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..