× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক ১৫ সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন, দ্রুত ও নির্ভুল রক্ত পরীক্ষায় বাড়বে চিকিৎসাসেবা আইএমএফ নতুন কর্মসূচির ভিত্তিতে একমত, ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করবে সরকার: অর্থমন্ত্রী বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে জেরিনের মৃত্যু বিদেশি বিনিয়োগ আকর্ষণে আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে সরকার

নূর হোসেনকে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা পেলেই নূর হোসেনকে ফিরিয়ে আনতে ভারত যাবে পুলিশের একটি দল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের একটি আদালত নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠাতে নির্দেশনা দিয়েছে বলে আমরা শুনেছি। তবে এখনইতো তাকে আনা যাবে না। আনুষাঙ্গিক কাজ শেষেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। এখন আমরা অপেক্ষায় আছি কখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা পাব।

মন্ত্রী বলেন, ‘নূর হোসেনকে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আদালতের নির্দেশনা যেহেতু পাওয়া গেছে তাই তাকে ফিরিয়ে আনা এখন সময়ের ব্যাপার। ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালত শুক্রবার নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এজন্য তার বিরুদ্ধে ভারতে দায়ের করা সব মামলাও প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য,নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম,আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে ২০১৪ সালের ২৭ এপ্রিল অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান। নূর হোসেন ও তার দুই সঙ্গী গতবছর ১৪ জুন কলকাতা বিমানবন্দরের কাছে কৈখালি থেকে গ্রেফতার হয়েছিলেন। তারপর থেকে তিনি দমদম কেন্দ্রীয় কারাগারেই বন্দি ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..