× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিস্পাপ শিশু জন্মের পরই নির্মম নিষ্ঠুরতার শিকার

admin
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাতৃগর্ভ থেকে ভুমিষ্ট হয়েই পরিচয় বিহীন হয়ে গেল নবজাতকটি। হয়তো কারো অনৈতিক সম্পর্কের ফসল হয়ে নিস্পাপ শিশুটিকে জন্মের পর-পরই হতে হলো নির্মম নিষ্ঠুরাতার শিকার।

গর্ভধারীনি মা কিংবা অনৈতিক সম্পর্কের হোতা বাবা’র নিষ্ঠুরতার শিকার হলেও পথচারীরা ঠিকই তাকে আর্বজনার ভাগাড় থেকে পরম মমতায় তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে মাগুরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চলছে তার চিকিৎসা। তবে প্রচন্ড শ্বাসকষ্টে আক্রান্ত প্রিম্যাচিউড শিশুটি জীবন শঙ্কামক্ত মুক্ত নয়। তার বুক থেকে অনেক কষ্টে বের হওয়া প্রতিটি নিশ্বাস ধিক্কার জানাচ্ছে তার জন্মদাত্রী মা-বাবা ও নষ্ট এই সমাজকে।

মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ব্রাদার খায়রুল ইসলাম জানান, মঙ্গলবার রাত  ৯ টার দিকে সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের খানপুর গ্রামের এক ব্যক্তি নবজাতক কন্যা শিশুটিকে সদর হাসপালে নিয়ে আসেন। ওই ব্যক্তির বরাত দিয়ে খায়রুল ইসলাম জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সরকারি ফুড গোডাউনের পাশে কান্নার শব্দ শুনে ভাগাড় থেকে তিনি নবজাতকটিকে তুলে এসেছেন। শিশুটি একটি ব্যাগের মধ্যে তুলোয় প্যাচানো অবস্থায় ওই ভাগাড়ে পড়ে ছিল। জিবিত সুস্থ্য নবজাতকটিকে জরুরী বিভাগ থেকে চিকিৎসার  জন্য শিশু ওয়ার্ডে পাঠানো হয়। বর্তমানে মাগুরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে হতভাগ্য শিশুটি চিকিৎসা চলছে।

সদর হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার দেবাশিষ বিশ্বাস জানান, প্রথম দিকে সুস্থ্য মনে হলেও বর্তমানে শিশুটি প্রচন্ড শ্বাস কষ্টে আক্রান্ত। নয় মাসের আগে জন্ম নেওয়া অন্ডার ওয়েট বা এধরনের প্রিম্যাচিউড বাচ্চা সাধারণত বেচে থাকে না। তবে সুস্থ্য করে তোলার জন্য শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..