× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ডেস্ক

নির্বাচনের পূর্বেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
অস্ত্র উদ্ধার করা হবে

গত বছর জুলাই আন্দোলন এবং ৫ আগস্টের পর লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনও উদ্ধার সম্ভব হয়নি। তবে নির্বাচনের পূর্বেই এসব অস্ত্র উদ্ধার করা হবে। এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতির বিষয়ে তিনি বলেন, ‘অধিকাংশ মামলায় অসংখ্য ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সুষ্ঠুভাবে তদন্ত করে অভিযোগপত্র দাখিল করা হবে।’

‘এআই’ প্রযুক্তির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো ধরনের অপপ্রচার বা গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক ও তথ্যমূলক সংবাদ প্রচারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ সদর দফতর পরিদর্শন করেন। এ সময় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে আইনশৃঙ্খলা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।


এ ক্যটাগরির আরো খবর..