× Banner
সর্বশেষ
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার

নির্বাচনে না লড়ার ঘোষণা ব্লুমবার্গের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

নির্বাচনে না লড়ার ঘোষনা দিয়েছেন নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার কথা চিন্তা করছিলেন তিনি। তিনি নিজের ওয়েবসাইটে ‘যে ঝুঁকি আমি নেব না’ শীর্ষক এক সম্পাদকীয়তে এ তথ্য জানান।

এতে ব্লুমবার্গ বলেছেন, তিনি রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট নেতা বার্নি স্যান্ডার্সের রীতিবিরুদ্ধ প্রচরাণার বিষয়ে উদ্বিগ্ন।

তিনি আরো লেখেন, আমি নির্বাচনে অংশ নিলে ভোট আসলে বিভক্ত হয়ে পড়বে। আর যদি এমন হয়, নির্বাচনে কোনো প্রার্থীই প্রেসিডেন্ট হওয়ার মতো ভোট পেলেন না, তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়বে। এক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচনের দায়িত্ব পড়বে কংগ্রেসের ওপর।

আর্টিকেলটিতে তিনি লেখেন, আমি নির্বাচনে অংশ নিলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বা টেড ক্রুজ ক্ষতিগ্রস্ত হবেন। এ ঝুঁকি আমি নিতে পারি না।

আর্টিকেলটিতে অভিবাসন ও মুসলিম ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সমালোচনা করেন। তিনি লেখেন, তিনি (ট্রাম্প) আসলে সবচেয়ে বিভক্তিকারী প্রচরাণায় নেমেছেন। মানুষের সংস্কার আর শঙ্কাকে আক্রমণ করছেন তিনি।

টেড ক্রুজ সম্পর্কে ব্লুমবার্গ লেখেন, তিনিও (ক্রুজ) অনেক কট্টর অবস্থান নিয়েছেন, তবে ট্রাম্পের মতো তার অবস্থানগুলো এতটা আক্রমণাত্মক নয়।


এ ক্যটাগরির আরো খবর..