× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নির্বাচনী সহিংসতার নামে হিন্দু বাড়ীতে আগুন

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

উত্তম কুমার রায়ঃ  শুরু হয়েছে নির্বাচনের নামে সহিংসতা ও অরাজকতা।  গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ২ ঘটিকায় ঠাকুরগাঁও সদর জগন্নাথপুর ইউপির বড় খোঁচাবাড়ী হাট সংলগ্ন সিংগয়া গ্রামে কৃষ্ণ ঘোসের বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় কথিত দুস্কৃতীরা।

প্রত্যক্ষদর্শী জানান, আচমকা আগুনে কোন রকম কৃষ্ণ ঘোষের পরিবারের লোকজনরা বেড়িয়ে আসতে সক্ষম হলেও ছাগল গরু আসবাবপত্র কিছুই রক্ষা করতে পারেনি, আগুনে পরিবারের একজনের আংশিক পুড়ে যায়, অর্তকিত ভাবে অগ্নিসংযোগ ঘটনা দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে উৎকণ্ঠায় আছেন। ঘরবাড়ি,আসবাবপত্র সহ ঐ পরিবারের পাঁচটি ছাগলও পুড়ে ছাই হয়ে গেছে এবং একজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

ইতিমধ্যে ঠাকুরগাঁও ১ আসনের আওয়ামীলীগ প্রার্থী ও বর্তমান এমপি বাবু রমেশ চন্দ্র সেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত আছেন।


এ ক্যটাগরির আরো খবর..