× Banner
সর্বশেষ
বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী সরকার খাল খননের সাথে দখল ও দূষণ প্রতিরোধেও কাজ করছে – পানি সম্পদ মন্ত্রী আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান সম্ভাবনাময় ও সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার :ববি হাজ্জাজ

আঞ্চলিক প্রতিনিধি

নির্বাচন নস্যাতে ফ্যাসিবাদী দালালের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে -আকন কুদ্দুসুর রহমান

Kishori
হালনাগাদ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত

আগামী ফেরুয়াারি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দল ও সরকারে ঐকমত্য তৈরি হয়েছে। অথচ নির্বাচন ন্যাষ্যাত করতে কোন কোন ফ্যাসিবাদী দালালেরা ষড়যন্ত্র করছে। যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। বলেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের দায়িত্বে আকন কুদ্দুসুর রহমান।

আজ ১ সেপ্টেম্বর সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে পৌরসভার ঈদগা মাঠে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় সংকট সমাধান ও দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প সমাধান নেই। কিন্তু একটি চিহ্নিত মহল এই ঐকমত্যের বিপরীতে দাঁড়িয়ে নির্বাচন তথা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচালের অপচেষ্টা করছে।

জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম জাহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সদস্য এস, এম, মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সদস্য এস, এম, আফজাল হোসেন, আবুল হোসেন লাল্টু, মো. মনজুর হোসেন মিলন, মো. তাইফুর রহমান কচি, হোসনে আরা বেবী, টরকী বনিক সমিতির সাধারন সম্পাদক ও বিএনপি নেতা মোঃ বদিউজ্জামান চঞ্চল, বাটাজোর ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা আকতার হোসেন বাবুল, জেলা যুবদল নেতা মাসুদ হাসান মিঠু, এম এ গফুর, মোঃ মাসুম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাফর খান, উপজেলা কৃষক দলের আহবায়ক আবুল কালাম হাওলাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তা, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাসেল হাওলাদার, সঞ্চলনায় ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মোল্লা মাহফুজ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..