× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

আঞ্চলিক প্রতিনিধি

সাংবাদিক সুরক্ষা আইন প্রক্রিয়াধীন -পিআইবি মহাপরিচালক

Kishori
হালনাগাদ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
সাংবাদিক সুরক্ষা আইন

সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হয়রারি রোধে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

বরিশালের গৌরনদীতে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী দিন রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে পিআইবি মহাপরিচালক বলেন, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য আমাদের মতামত গণমাধ্যম সংস্কার কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছি।

তিনি আরও বলেন, গত ১৫ বছর মিথ্যে বয়ানের মাধ্যমে অনেক প্রতিবেদন তৈরি হয়েছে। যে কারনে দেশের সঠিক পরিস্থিতি মানুষ জানতে পারেনি। যদি সঠিক সাংবাদিকতা থাকত, জবাবদিহিতার জায়গা থাকত, তাহলে দেশে গণতন্ত্র থাকত। দলবাজ ও দুর্নীতিবাজরা অন্যান্য স্তম্ভের ন্যায় গণমাধ্যমকেও গ্রাস করেছিলো।

এরআগে শুক্রবার সকালে তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। প্রশিক্ষনে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ মাল্টিমিডিয়া জার্নালিজমের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এতে গৌরনদী-আগৈলঝাড়া দুই উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন। শেষে প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিরা।


এ ক্যটাগরির আরো খবর..