ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন 

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেন। সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২৩ জুলাই সকাল ১১:০০টায় মৎস্য কর্মকর্তার কার্যলয়ে বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব‍্যাংক ব‍্যবস্থাপক জগলুল কবির, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।