× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ডেস্ক

নিরাপদ কর্মপরিবেশ এবং কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি আমাদের প্রধান অঙ্গীকার -তারেক রহমান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি

আমাদের এবারের রাজনীতির প্রধানতম অঙ্গীকার নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একটি দেশের জন্য ৫৪ বছর কম সময় নয়। এই দীর্ঘ সময়ে জনগণের ত্যাগ-গৌরব-বিজয় আর নানা উত্থান-পতনের ইতিহাস আমরা ভুলে যেতে চাইনা। তবে অযথা বিতর্ক কিংবা কূটতর্কে লিপ্ত থেকে সময়ের ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি।

তিনি আরও বলেন, ৭১ এর স্বাধীন বাংলাদেশ, ৭৫ এর ৭ নভেম্বরের আধিপত্যবাদবিরোধী তাঁবেদারমুক্ত বাংলাদেশ, ৯০ এর স্বৈরাচারবিরোধী বাংলাদেশ এবং ২০২৪ এর ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে এভাবেই শহীদ আবু সাঈদ, মুগ্ধ-ওয়াসিমের মতো হাজারো-লাখো মানুষ অকাতরে জীবন দিয়েছেন। হতাহত হয়েছেন।

এ সময় প্রশ্ন রেখে বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ কি এভাবে জীবন দিতেই থাকবে? এই মানুষগুলো কিন্তু কানাডায় বেগম পাড়ায় বসবাস, মালয়েশিয়ায় সেকেন্ড হোম কিংবা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দাবিতে আন্দোলন করেনি। তাদের দাবি ছিল, রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা।

তিনি বলেন, জনগণের সরাসরি ভোটে, জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়।


এ ক্যটাগরির আরো খবর..