× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

নিরাপত্তা জনিত ঝুঁকির কারণে অনিশ্চিত শেখ হাসিনার দেশে ফেরা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
বেশি মেয়াদে ক্ষমতায় থাকা নারী

বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনার নিরাপত্তা জনিত ঝুঁকি থাকছে ততক্ষন পর্যন্ত তিনি দেশে ফিরতে পারবেন না। নভেম্বর ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে অনেক কথা বাজারে চলছে। এটা রাজনৈতিক ভাবে যতটা না উৎসাহব্যঞ্জক কার্যক্ষেত্রে ততটা না।

এখনো শেখ হাসিনার দেশে ফিরার মতো বাস্তব পরিস্থিতির সৃষ্টি হয়নি না রাজনৈতিক ভাবে না সাংগঠনিক ভাবে না দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা জনিত কারণে শুধু দেশের ভেতরে অভাব অভিযোগ টানাপোড়েন নিরাপত্তা জনিত কারণে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে দেখে দেশের ভেতর একটা ভাবাবেগের সৃষ্টি হয়েছে। এছাড়া শেখ হাসিনার দেশে ফেরার মতো সুষ্ঠু স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছেনা। শুধু ভাবাবেগের বশবর্তী হয়ে এমন একটি সিদ্ধান্ত হতে পারেনা।

বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনার নিরাপত্তা জনিত ঝুঁকি থাকছে ততক্ষন পর্যন্ত তিনি দেশে ফিরতে পারবেন না। শেখ হাসিনার দেশে ফিরার পথে যত নিরাপত্তা জনিত প্রতিবন্ধকতা রয়েছে তা যতক্ষণ পর্যন্ত না দূর হচ্ছে ততক্ষন পর্যন্ত তার দেশে ফেরা অনিশ্চিত। যেখানে একজন সাধারণ নাগরিকের বেঁচে থাকার কোন নিশ্চয়তা নেই সেখানে একজন হাই-প্রোফাইল দেশবরেন্য রাজনৈতিক নেত্রী দেশে ফিরবেন যা খুবই অস্বাভাবিক একটি ঘটনা।

আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ নিয়ে যারা গবেষণা করেন তাদের মতে দেশ এখন অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে। বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন্যের পথে। যে মেটিক্যুলাস ডিজাইনে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল তারা এখনো পুরোদমে সক্রিয়। সর্বতোভাবে দেশ এখন স্বাধীনতা বিরোধীদের হাতে এবং ৭১এর মতোই তারা আন্তর্জাতিক সাহায্য পাচ্ছে। ফলে এই যুদ্ধোন্মাদ অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নই উঠে না।

দেশ আবার ৭১এ ফিরে যেতে পারে। কারণ স্বাধীনতা বিরোধীরা দেশের সব নির্নায়ক শক্তি দখল করে বসে আছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো সেনাবাহিনী এখন ত্রিধারায় বিভক্ত। কেউ কাউকে ছাড়বেনা মুখোমুখি অবস্থানে রয়েছে। হিজবুত তাহিরির মতো গুপ্ত সংগঠন গুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। শুধু বারুদে অগ্নি সংযোগের অপেক্ষা।

দেশ যতক্ষণ পর্যন্ত না নিরাপদ হবে ততক্ষন পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না। শেখ হাসিনা কখন দেশে ফিরবেন তা অনেকটা নির্ভর করবে ভারতের সামরিক নীতি নির্ধারকদের উপর। ভারত এমন কোন ঝুকি নেবে না যাতে শেখ হাসিনার কোন ক্ষতি হয়। ভারত যে সম্মান দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেই মর্যাদায় তাকে দেশে ফিরিয়ে দেয়া তাদের কর্তব্য।

রাজনৈতিক ভাবে শেখ হাসিনা দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন তার সাথে ভারতের কোন মাথা ব্যাথা নেই গুরুত্বপূর্ণ হলো তার নিরাপত্তা। সুতরাং ভারত যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে নিশ্চিত না হবে ততক্ষন পর্যন্ত শেখ হাসিনার দেশে ফেরা সুদূরপরাহত।


এ ক্যটাগরির আরো খবর..