× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি

নিখোঁজ গৃহবধুর মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
গৃহবধুর মরদেহ

বরিশালের গৌরনদীতে খালে গোসলে নেমে এক সন্তানের জননী নিখোঁজ গৃহবধু উম্মে হানিয়া বিথীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

গৃহবধু বিথী গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার হরিসেনা গ্রামের রিপন সরদারের স্ত্রী এবং দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম সিকদারের মেয়ে।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন বিথী বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বিজয়পুরস্থ তার বাবার বাসা থেকে বের হয়ে পালরদী স্কুল এন্ড কলেজের সামনের খালে গোসলে নেমে নিখোঁজ হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, সকাল নয়টার দিকে স্কুল সংলগ্ন পালরদী খালে গোসলে নেমে আর উঠতে পারেনি মানসিক ভারসাম্যহীন ওই গৃহবধু। স্থানীয়রা তাকে উদ্ধারের চেস্টা চালিয়ে ব্যর্থ হয়।

খবরপেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দুপুর আড়াইটার দিকে খাল থেকে গৃহবধু বিথীর মরদেহ উদ্ধার করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হতান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..