× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

নিউজিল্যান্ডে উপকূলে ভূমিকম্প এবার ৮.১ মাত্রার

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Earthquake-in-New-Zealand-1.jpg

নিউজিল্যান্ডের উপকূলে স্থানীয় সময় শুক্রবার সকালে ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তৃতীয় ভূমিকম্পের পর আবারও জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার নিউজিল্যান্ডে তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে সকাল ৮টা ৩০ মিনিটে। উপকূলীয় লোকজনকে উচু ও নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিভিন্ন প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, তৃতীয় দফায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর নিউজিল্যান্ডের বেশ কিছু শহরের মানুষের মধ্যে উঁচু স্থানে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। দিগ্বিদিক হয়ে মানুষজন ছোটাছুটি করছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৭ মিনিটে প্রথম ৭ দশমিক ২ মাত্রার এবং ভোর ৬টা ৪১ মিনিট দ্বিতীয়বার ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি।


এ ক্যটাগরির আরো খবর..