× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

নায়িকা থেকে গায়িকা পরীমনি

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: পরীমনিকে এবার অভিনয়ের বাইরে দেখা যাবে ভিন্নরূপে। এবার আরও একটি নতুন পরিচয়ে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

শাহ আলম মণ্ডলের পরিচালনায় নতুন একটি সিনেমায় গান গাইবেন তিনি। নায়িকা থেকে এবার গায়িকা হওয়ার পথ চলা শুরু পরীমনির।

নতুন ছবিতে গান গাওয়া প্রসঙ্গে পরীমনি বলেন, শাহ আলম মণ্ডল আমার গুরুজন। উনি আমার ওপর ভরসা করছেন বলেই, হয়তো গান গাইতে বলেছেন তার এই নতুন ছবির জন্য। আমি আমার সাধ্যমতো গাওয়ার চেষ্টা করব। আমি এখন টাঙ্গাইলে আছি, ফিরে এসে গানটি নিয়ে মণ্ডল ভাইয়ের সঙ্গে বসবো। আশা করছি, ভালো কিছু হবে।

পরিচালক শাহ আলম মণ্ডলের নতুন এ ছবির নাম ‘আমি গুম হব’। তিনি জানান, এ ছবিতে নায়িকা নিজে নিজে গুম হবে বলে এ নামটি রাখা হয়েছে। আর এই ছবির নায়ক এখনও ঠিক করা হয়নি। তবে খুব শিগগিরই এই ছবির মহরৎ শুরু হবে।


এ ক্যটাগরির আরো খবর..