নায়করাজ রাজ্জাক এর মৃত্যুতে ভূমিমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবের শোক প্রকাশ

বিশেষ প্রতিবেদকঃ   বাংলাদেশের চলচ্চিত্র কিংবদন্তী নায়ক রাজ রাজ্জাক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি, প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এম.পি, ভূমি সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মাহফুজুর রহমান।

আজ ২১ আগস্ট ২০১৭ খ্রি. (সোমবার) এক শোক বার্তায় ভুমি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি শোক প্রকাশ করে বলেন, নায়ক রাজ রাজ্জাক বাংলাদেশের সংস্কৃতি অধ্যায়ে একজন পরিচ্ছন্ন সংস্কৃতি কর্মী হিসেবে নিজেকে কিংবদন্তী হয়ে রইলেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নায়ক রাজ রাজ্জাক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এম.পি.। তিনি বাংলাদেশের চলচ্চিত্র কিংবদন্তী নায়ক রাজ রাজ্জাক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কিংবদন্তি এই মহা নায়ক  রাজ্জাক এর মৃত্যুতে ভূমি সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার নায়ক রাজ রাজ্জাক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মাহফুজুর রহমান নায়ক রাজ রাজ্জাক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান নায়করাজ রাজ্জাক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।