মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ আজ ২১ আগস্ট সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের অর্থায়নে বিনামূল্যে কৃষকদের মধ্যে গাছের চারা ও ভুট্টা বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে গাছের চারা ও ভুট্টা বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু তালহা, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



