× Banner
সর্বশেষ
২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রাণীনগরে করোনা পরীক্ষার নামে নার্স সেজে গৃহবধুকে হত্যার চেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ আগস্ট, ২০২০
নার্স সেজে গৃহবধুকে হত্যার চেষ্টা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার নামে নার্স সেজে এক গৃহবধুকে গলা টিপে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা ওই ভূয়া নার্স বর্ণা সরকার (২৫) কে আটক করে রাণীনগর থানা পুলিশে সোর্পদ করেছে। আটককৃত ভূয়া নার্স বর্ণা একই এলাকার ঘোষগ্রামের গোবিন্দ সরকারের মেয়ে। এ ঘটনায় শনিবার রাতে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আতাইকুলা গ্রামে। আটক ভূয়া নার্স বর্ণা সরকারকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আতাইকুলা গ্রামের শ্রী সুপদ পালের বাড়িতে শনিবার দুপুরে বর্ণা সরকার হাতে গ্লাবস, এ্যাপ্রণ এবং মূখে মাস্ক পরে প্রবেশ করে। এ সময় সুপদ সরকারের স্ত্রীর করোনা আছে, জানিয়ে পরীক্ষার কথা বলে।

এ সময় বাড়িতে ওই গৃহবধুকে একা পেয়ে করোনা পরীক্ষার নামে গলা টিপে ধরে হত্যার চেষ্টা চালায় বর্ণা। এ সময় গৃহবধু তার হাত থেকে ছুটে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে। ভূয়া ওই নার্স পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আকট করে রাণীনগর থানা পুলিশে সোর্পদ করে।

সুপদ পালের স্ত্রী প্রতিমা রাণী জানান, গত ৭ বছর আগে আমার ভাইয়ের সাথে বর্ণার বিয়ে হয়েছিল। এরপর গত এক বছর আগে মোবাইল ফোনে সম্পর্ক করে বর্ণা স্বামী ছেড়ে দিয়ে রংপুর এলাকায় বিয়ে করে। এরপর থেকে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। এরই জ্বের ধরে কৌশলে তাকে হত্যার চেষ্টা চালায়।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এ ঘটনায় সুপদ পাল বাদি হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেছেন। আটক বর্ণা সরকারকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..