× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

নারীরা ‘ছোট জামা’ পরে বলে বিশ্বজুড়ে করোনাভাইরাস -মাওলানা তারিক জামিল

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
নারীরা ছোট জামা পরায় করোনা

যখন মুসলিম মেয়েরা অশালীনতার চর্চা করে এবং তরুণরা অনৈতিকতায় ডুবে যায় তখন আল্লাহ এমন জাতিকে সাজা দেন। নারীরা ‘ছোট জামা’ পরে বলে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে।  বলেছেন পাকিস্তানের সুপরিচিত ধর্মীয় বক্তা ও ইসলামি ব্যক্তিত্ব মাওলানা তারিক জামিল।

গত ২৪ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গে ‘এহসাস টেলিথন’ নামে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। খবর দ্য উইক, জিও নিউজের।

তিনি বলেন, আল্লাহ’র সবচেয়ে বড় অভিশাপ ছিল লুত (আ.)-র এর উম্মতের ওপর, কারণ তার শালীনতার সব সীমা অতিক্রম করেছিল।

পাকিস্তানের এই ধর্মীয় নেতা বলেন, আল্লাহ তাদের পাঁচবার অভিশাপ দিয়েছেন। কোনও জাতি একবারের বেশি অভিশপ্ত হয়নি কিন্তু তারা পাঁচবার অভিশপ্ত হয়েছে। দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয় বিশেষ করে প্রাইভেট স্কুলগুলোর কারণে মানুষজন ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে মাওলানা তারিক জামিলের এমন মন্তব্যকে ‘অশালীন’ ও ‘অযৌক্তিক’ বলে বর্ণনা করেছেন পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরীন মাজারি। এ ধরনের অভিযোগ মেনে নেয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে ওই একই অনুষ্ঠানে ‘মিডিয়া মিথ্যা ছড়াচ্ছে’- এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছে মাওলানা তারিক জামিল। তবে নারীদের নিয়ে করা মন্তব্যের ব্যাপারে তিনি কিছু বলেননি।


এ ক্যটাগরির আরো খবর..