× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

নারীর ওপর পারিবারিক সহিংসতা বন্ধে চীনে আইন

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

পরিবারে নারীর ওপর নির্যাতন বন্ধে আইন করেছে চীন। ঐতিহ্যগতভাবে রক্ষণশীল দেশটিতে নিজের পরিবারে নারীদের নির্যাতনের শিকার হওয়াকে ঘরোয়া ব্যাপার হিসেবেই দেখা হয়। তবে নতুন এই আইনের প্রয়োগের মাধ্যমে চীনে পারিবারিক সহিংসতার হার কমবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ।

অল চায়না উমেনস ফেডারশনের হিসাব অনুযায়ী চীনের বিবাহিত নারীদের ২৫ শতাংশই গৃহ নির্যাতনের শিকার। তবে পর্যবেক্ষকদের ধারণা প্রকৃত হিসাব আরও বেশি। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের ঘটনা বাইরে প্রকাশ পায় না।

সরকারি ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে চীনে সব ধরনের পারিবারিক সহিংসতা নিষিদ্ধ। পারিবারিক সহিংসতার ক্ষেত্রে অভিযোগের ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়ার বিধান থাকছে এই আইনে।

তবে সমালোচকরা বলছেন, নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে শুধু এই আইনই যথেষ্ট নয়। কারণ নতুন আইনে বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি।

আইন অনুযায়ী, নারীদের ওপর পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে হস্তক্ষেপ করতে হবে। এছাড়া নির্যাতনের শিকার নারীর চিকিৎসার ব্যাপারেও সাহায্য করতে হবে পুলিশকে।

এই আইন একই সঙ্গে বিবাহিত এবং লিভ টুগেদার করা দম্পতিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।


এ ক্যটাগরির আরো খবর..