× Banner
সর্বশেষ
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪

পিআইডি

নারী নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কাজ করবে কুইক রেসপন্স টীম -সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
কুইক রেসপন্স টীম

নারী ও শিশুর প্রতি পরিবার, কর্মক্ষেত্রে, পাবলিক স্পেস, অনলাইনসহ নানাভাবে বিভিন্ন ধরনের সহিংসতা ও অপরাধ সংঘটিত হচ্ছে। সময়ের সাথে সাথে সহিংসতার ধরন, ক্ষেত্র ও মাত্রা পরিবর্তিত হচ্ছে। মেয়েরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। নারী নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কাজ করবে কুইক রেসপন্স টীম। বলেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা কার্যালয়ের অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত সম্প্রতি মুরাদনগরে ঘটে যাওয়া নারীর প্রতি সংঘটিত ঘটনাবলী নিয়ে গতকাল মুরাদনগর উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

উপদেষ্টা বলেন, নারী ও শিশু নির্যাতন মানবাধিকারের লঙ্ঘন এবং এটি প্রতিরোধে একটি সুষ্ঠু কাঠামো তৈরি করে উভয় মন্ত্রণালয়ের মাধ্যমে কাঠামোর কার্যক্রম কার্যকর করা হবে। বাংলাদেশে নারী ও শিশুর নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও এ ধরনের অপরাধ হ্রাস পাচ্ছে না। নারী ও শিশুর প্রতি পরিবার, কর্মক্ষেত্রে, পাবলিক স্পেস, অনলাইনসহ নানাভাবে বিভিন্ন ধরনের সহিংসতা ও অপরাধ সংঘটিত হচ্ছে। সময়ের সাথে সাথে সহিংসতার ধরন, ক্ষেত্র ও মাত্রা পরিবর্তিত হচ্ছে। মেয়েরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। তাই নারীর প্রতি সহিংসতা ও অপরাধ নিরসনে সরকারের পাশাপাশি সমাজের সিএসও ও তরুণ প্রজন্মকে একসাথে এগিয়ে আসতে হবে বলে উপদেষ্টা উল্লেখ করেন।

নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কুইক রেসপন্স টীমে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমনকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির মাধ্যমেই মুরাদনগরের তৃণমূল পর্যায় থেকে শুরু হবে নারী নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধ কার্যক্রম যা সারাদেশে অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সভায় মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী ছাড়াও অন্যান্যের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসনের কর্মকর্তা, মুরাদনগর উপজেলার কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় বিভিন্ন জায়গায় জুলাই যুদ্ধে অংশ নেওয়া ও মুরাদনগর উপজেলার জুলাই যোদ্ধারা এবং প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..