× Banner
সর্বশেষ
মধুখালীতে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কোটালীপাড়ায় তিন দিনব্যাপী সুকান্ত মেলার বর্ণাঢ্য উদ্বোধন সরকারকে তিন লক্ষ তিরাশি হাজার আশি ডোজ পোলিও টিকা প্রদান করেছে সিনোভ্যাক ফাউন্ডেশন স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যজন আতাউর রহমানের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

নাটোর প্রতিনিধি

নাটোরে বাস-ট্রাকে চাঁদাবাজির টাকাসহ ২৫ জনকে আটক করেছে-র‍্যাব

ACP
হালনাগাদ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
নাটোরে বাস-ট্রাকে চাঁদাবাজির টাকাসহ ২৫ জনকে আটক করেছে-র‍্যাব

নাটোরে ট্রাক-বাসে চাঁদাবাজি করার সময় অর্থসহ ২৫ জনকে আটক করেছে র‍্যাব। নাটো সদর, সিংড়া,লালপুর এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি চক্রের মূলহোতা ও নগদ অর্থসহ তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, নাটোর র‍্যাব ক্যাম্পের কমান্ডার সন্জয় কুমার সরকার।

তিনি বলেন, নাটোর শহর ও পার্শ্ববর্তী উপজেলার কাঁচা সবজি বহনকারী পরিবহনে এবং বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করার সময় তাদের আটকসহ বিপুল পরিমাণ অর্থ ও চাঁদাবাজির রশিদ জব্দ করা হয়েছে।

স্থানীয় প্রভাবশালী ও রাজনীতিবিদের নাম ব্যবহার করে তারা এসব করে আসছিল।আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..