× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

নাটোর প্রতিনিধি

নাটোরে ধর্ষণ করে হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামী গাজীপুর থেকে গ্রেফতার

Dutta
হালনাগাদ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
natore

নাটোরের বাগাতীপাড়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার পলাতক যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত  আসামী মোঃ আব্দুল কুদ্দুস(৩৯)কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব- ৫ । গ্রেফতারকৃত আসামি আঃ কুদ্দুস নাটোরের বাগাতীপাড়া উপজেলার খাটখৈইর গ্রামের সাহেব আলীর ছেলে। শুক্রবার র‍্যাব-৫ নাটোর ক্যাম্প থাকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার জানান, ২০০৬ সালের ২০ জুন নাটোরের বাগাতীপাড়া উপজেলার খাটখৈইর গ্রামে ৮ বছরের এক শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে অভিযুক্ত আঃ কুদ্দুস আখ ক্ষেতের ভিতরে নিয়ে ধর্ষণ করে এবং ঘটনাটি ধামাচাপা দিতে তাকে হত্যা করে।  পরে কুদ্দুস আত্নগোপনে চলে যায়।
পরে শিশুর পিতা বাদী হয়ে বাগাতীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ২০০০ এর ৯(২) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বিচারের জন্য নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে পাঠানো হয়।  আদালতের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম গতি ১৮ সেপ্টেম্বর আসামী আঃ কুদ্দুস কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা আদায়ের আদেশ দেন।
র‍্যাব আরও জানান,  ঘটনাটি নাটোরসহ দেশব্যাপী ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করে। আসামি আঃ কুদ্দুস এর অবস্থান সনাক্তকরণে সিপিসি- ২, নাটোর ক্যাম্প,  র‍্যাব – ৫ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরবর্তীতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ এর সহযোগিতায় আসামির অবস্থান জেনে তার নেতৃত্বে ঢাকার গাজীপুরে এক অভিযান পরিচালনা করা হয়।  বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেফতারের পরে দন্ডপ্রাপ্ত আসামি আঃ কুদ্দুস কে বাগাতীপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..