× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

নাটোর জেলা প্রতিনিধি

নাটোরে ট্রাক-মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষ নিহত- ১

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
natore

নাটোরের লালপুরে বালু বোঝাই ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে  মোঃ হাফিজ (৪০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। নিহত হাফিজ উপজেলার চকবাদকয়া গ্রামের মোঃ জব্বারের ছেলে। আহতরা হলেন- নবীনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে জয়২০),তিলকপুর গ্রামের মোঃ মিন্টু আলীর ছেলে মোঃ আকাশ (২৩) ও আরাফাত(১৯)।

সোমবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় উপজেলার লালপুর – ঈশরদী সড়কের গৌরীপুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গোপালপুরগামী একটি বালু ভর্তি ট্রাক গৌরীপুর মোড় নামক স্থান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে ২জন আরোহী ঈশ্বরদী অভিমুখে যাচ্ছিল। মোটর বাইকে থাকা মোঃ হাফিজ ও জয় এ সময় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এদিকে অপর একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পরে  আরো দুজন আকাশ ও আরাফাত আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাফিজকে মৃত ঘোষনা করেন। আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন আকাশ ও আরাফাত কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালপুর থানার ওসি মোঃ উজ্জ্বল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দূর্ঘটনাকবলিত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি বলেন এ ঘটনায় সড়ক আইনে মামলা করা হয়েছে।  তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..