× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

নাটোর প্রতিনিধিঃ  মনিরুল ইসলাম ডাবলু

নাটোরে চ্যানেল আই এর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
natore

র‍্যালী আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নাটোরে চ্যানেল আই এর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে একটি র‍্যালী শহরের কানাইখালি বাসস্ট্যান্ড  এলাকা প্রদক্ষিণ শেষে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে এসে আলোচনা সভার আয়োজন করা হয়।

চ্যানেল আই এর নাটোর জেলা প্রতিনিধি ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূইয়া, পুলিশ সুপার তারিকুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক অলক মৈত্র, দিঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক ও এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, ইসহাক আলী, সুফি মোঃ সান্টু, আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন সাংবাদিক মেহেদী বাবু।
বক্তারা বলেন, চ্যানেল আই এর অনুষ্ঠান, নাটক, টকশো সহ বিভিন্ন গুনগতমান সম্মত অনুষ্ঠান প্রচার করে জনপ্রিয়তার শীর্ষ স্থান দখল করে নিয়েছে। তারা চ্যানেল আই এর দীর্ঘায়ু কামনা করেন। পরে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..