× Banner
সর্বশেষ
দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে

নাইজেরিয়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শ্রেষ্ঠ বাংলাদেশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

নাইজেরিয়ায় কাদুনা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ হাইকমিশন প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে। নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড. ওকেইচুকু এনিআনা এনিলেমা (Dr. Okechukwu Enyinna Enelema) ২৯ মার্চ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের অর্থনৈতিক কূটনীতিকে সর্বোচ্চ প্রাধান্য দেয়ার নীতির ধারাবাহিকতায় বাংলাদেশ হাইকমিশনের স্টলে নানাবিধ রপ্তানি পণ্য স্থান পায়। বাণিজ্য মেলার প্রধান পৃষ্ঠপোষক আবিদু ইয়াজিদ ওওএন ( Abidu Yazid, OON) ৭ এপ্রিল সমাপনী দিনে বাংলাদেশ স্টলকে ‘শ্রেষ্ঠ বিদেশি অংশগ্রহণকারী’ (Best Foreign Participant) হিসেবে ক্রেষ্ট প্রদান করেন।

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অনেক উপকরণ দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো বাংলাদেশের বৃহৎ স্টলে তৈরি পোশাক ও নিটওয়্যার, সিরামিক, ঔষধ, হস্তশিল্প, প্লাষ্টিক ও মেলামাইন সামগ্রী, পাট ও চামড়ার তৈরি বিভিন্ন দ্রব্য, সিল্ক ও মসলিনের শাড়ি, জুতা, চা, পাট পাতার চা, বৈদ্যুতিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং, বিবিধ মসলা, আচার, শুকনো খাবার, পার্ল, নকশীকাঁথা ইত্যাদি স্থান পায়। একইসাথে, প্রামাণ্য চিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।


এ ক্যটাগরির আরো খবর..